উত্তরবঙ্গ লোহারা সমাজের পক্ষ থেকে চৈত মিলন সমারোহ আয়োজিত হয়।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার : রবিবার কালচিনি বীণাপানি ক্লাব ময়দানে এই উপলক্ষে উত্তরবঙ্গ লোহারা সমাজের পক্ষ থেকে চৈত মিলন সমারোহ আয়োজিত হয়। এই অনুষ্ঠানে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আদিবাসী সমাজের মানুষরা উপস্থিত ছিলেন। এদিন রীতি মেনে প্রথমে প্রকৃতি পুজো করা হয়। করম গাছ, শাল গাছ পুজো হয়। পরবর্তীতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।…

Read More

কেশবপুরে শীতলা মাতার মন্দিরে ভাংচুরের অভিযোগ উঠল দুষ্কৃতিদের বিরুদ্ধে।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের জাহাঙ্গীরপুর অঞ্চলের কেশবপুরে শীতলা মাতার মন্দিরে ভাংচুরের অভিযোগ উঠল দুষ্কৃতিদের বিরুদ্ধে। রবিবার সকালে বিষয়টি জানতে পেরেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র, গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য সহ বিশাল পুলিশ বাহিনী। এদিন বিকেলে মন্দির ভাঙচুরের ঘটনয় বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয়…

Read More

প্রায় দুই কোটি ৮ লক্ষ টাকা বরাদ্দে বানগড়ের চারপাশে প্রাচীর তৈরীর কাজের সূচনা করলো আরকোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গঙ্গারামপুর: দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহাসিক স্থান বানগরে পর্যটনকেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিলো আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। প্রায় দুই কোটি ৮ লক্ষ টাকা বরাদ্দে বানগড়ের চারপাশে প্রাচীর তৈরীর কাজের সূচনা করলো আরকোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। রবিবার গঙ্গারামপুর বানগারি এলাকায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে কাজের সূচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার,গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক…

Read More

মোথাবাড়ি প্রসঙ্গে মালদায় এসেই এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রীকেই দায়ী করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- যত ভোট এগিয়ে আসবে গোটা রাজ্যজুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করবে। মোথাবাড়ি প্রসঙ্গে মালদায় এসেই এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রীকেই দায়ী করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মোথা বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ নিয়ে আমি নিজে অমিত শাহ এবং রাজ্যপালের সাথে কথা বলেছি। মোথাবাড়ি যেতে বাধা দিলে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা লড়াই…

Read More

ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েসনের বার্ষিক সাধারণ সভা এ বছর এই সভা ১০১ তম বর্ষে পদার্পণ করল।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- রবিবার কলকাতা প্রেসক্লাবে অনুষ্ঠিত হলো ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েসনের বার্ষিক সাধারণ সভা, এ বছর এই সভা ১০১ তম বর্ষে পদার্পণ করল, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সূর, ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েসনের রাজ্য সভাপতি সাবা নায়াকেন, চলচ্চিত্র জগতের বিশিষ্ট সঙ্গীতশিল্পী শ্রেষ্ঠা দাস, চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সহ আই…

Read More

পশ্চিম মেদিনীপুরের গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন সারগা গ্রামে চাঞ্চল্যকর ঘটনা, শিশু বলির চেষ্টা!

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পাঁচ বছরের ছেলেকে ঘুম পাড়িয়ে বেরিয়ে গিয়েছিলেন মা। ফিরে দেখেন সন্তান নেই। কান্নাকাটি শুরু করেন। চলে খোঁজাখুঁজি। পরে এলাকার বাসিন্দার চোখে পড়ে শিশুটিকে। প্রতিবেশী এক ব্যক্তির জানলায় সিঁদুর মেখে বসে রয়েছে সে। আর ওই প্রতিবেশী বলির প্রস্তুতি করছেন। শিউরে ওঠার মতো এমন ঘটনা ঘটেছে এই বাংলায়। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা তিন নম্বর…

Read More

মোথাবাড়ির ঘটনায় মালদায় সুকান্ত মজুমদার, ট্রেন থেকে নেমে সাংবাদিকদের মুখোমুখি।

নিজস্ব সংবাদদাতা, মালদা–মালদার মোথাবাড়িতে আক্রান্তদের পাশে দাঁড়াতে শনিবার সন্ধ্যায় মালদায় এলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।এদিন তিনি সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ শতাব্দী এক্সপ্রেস ট্রেনে চেপে মালদা টাউন স্টেশনে নামেন। আর নামামাত্রই তাকে বিপুল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান জেলা বিজেপির নেতাকর্মীরা। এদিন সুকান্তবাবু উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুর সঙ্গে মালদা টাউন স্টেশনে নামেন।…

Read More

কাঁথি অ্যাগ্রিকালচারাল এন্ড রুরাল ডেভলাপমেন্ট ব্যাঙ্কের (কার্ড ব্যাঙ্ক) পরিচালন কমিটি’র ভোট ঘিরে তৃনমূল ও বিজেপি কর্মীদের উওেজনা।

কাঁথি, পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- কাঁথি অ্যাগ্রিকালচারাল এন্ড রুরাল ডেভলাপমেন্ট ব্যাঙ্কের (কার্ড ব্যাঙ্ক) পরিচালন কমিটি’র ভোট ঘিরে তৃনমূল ও বিজেপি কর্মীদের উওেজনা। শনিবার সকাল ৯ টা নাগাদ কাঁথি অ্যাগ্রিকালচারাল এন্ড রুরাল ডেভলাপমেন্ট ব্যাঙ্কের (কার্ড ব্যাঙ্ক) পরিচালন কমিটি’র ভোট প্রক্রিয়া শুরু হয়। সকাল ১০ টার পর তৃণমূল ও বিজেপি সমর্থিত কর্মীদের বচসা শুরু হয়। দুই পক্ষের…

Read More

নদীয়ার চাকদহের সম্প্রীতি মঞ্চে অনুষ্ঠিত হলো সমন্বয় সভা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার চাকদহের সম্প্রীতি মঞ্চে অনুষ্ঠিত হলো সমন্বয় সভা।পবিত্র ঈদের দিন যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সমস্ত দল এবং চাকদাহ থানার অন্তর্গত ৯২ টি মসজিদের ইমামদের নিয়ে নদীয়ার চাকদহের সম্প্রীতি মঞ্চে অনুষ্ঠিত হলো সমন্বয় সভা। উপস্থিত ছিলেন চাকদহ সমষ্টি উন্নয়ন আধিকারিক সমীর কৃষ্ণ মন্ডল ছিলেন চাকদহ পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার মন্ডল…

Read More

নদীয়ার চাকদহ পুরোনো পৌর ভবনে জাতীয় পতাকার অবমাননা যা নিয়ে নিন্দার ঝড় চাকদহ শহর জুড়ে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বিতর্ক জাতীয় পতাকা নিয়ে। নদীয়ার চাকদহ পুরোনো পৌর ভবনে জাতীয় পতাকার অবমাননা যা নিয়ে নিন্দার ঝড় চাকদহ শহর জুড়ে। শনিবার সকালে হঠাৎই বাজার চলতি মানুষ দেখে উল্টো ভাবে পতাকা উড়ছে। মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সেই ছবি। জানিয়ে শাসক দলকে আক্রমণ করতে ছাড়েনি বিরোধী দলগুলো। আমাদের সংবাদ মাধ্যমকে কি জানাচ্ছেন চাকদহ পৌরসভার পৌরপিতা…

Read More