পুজো দিয়ে শুরু, র্যালিতে ঝড়—প্রচারে গতি বাড়ালেন বিপ্লব মিত্র।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রচারে আরও গতি আনলেন হরিরামপুর বিধানসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র। বুধবার বেলা সোয়া ১২টা নাগাদ তিনি ডিটলহাট কালী মন্দিরে উপস্থিত হয়ে পুজো অর্চনা করেন। ভক্তি ও নিষ্ঠার সঙ্গে দেবীর আরাধনা করার পর মন্দির প্রাঙ্গণে কিছুক্ষণ সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তাও বলেন তিনি।পুজো পর্ব শেষ হওয়ার পর বিপ্লব…

