বামনহাটে অনুষ্ঠিত হল অনগ্রসর শ্রেণি কল্যাণ সংঘের প্রথম বার্ষিক সম্মেলন।
বামনহাট, নিজস্ব সংবাদদাতা:- বামনহাটে অনুষ্ঠিত হল অনগ্রসর শ্রেণি কল্যাণ সংঘের প্রথম বার্ষিক সম্মেলন। রবিবার দুপুরে শুরু হওয়া এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জোরপাকুরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৌশিক সরকার। সম্মেলনে উপস্থিত ছিলেন সংঘের কনভেনার ড. দিলীপ কর্মকারসহ বিশিষ্ট সমাজকর্মী ও স্থানীয় প্রতিনিধিরা। সম্মেলনের মূল আলোচ্য বিষয় ছিল ওবিসি সম্প্রদায়ের সার্বিক উন্নয়ন—বিশেষ করে মহিলাদের শিক্ষা, কর্মসংস্থান…

