পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে মাজেদার রহমান কে চড় মারেন বংশীহারী থানার আইসি অসীম গোপ।
বংশীহারী, নিজস্ব সংবাদদাতা, ৯ জুলাই:- কেন্দ্রীয় শ্রম কোর্ট বাতিলের দাবিতে দেশজুড়ে ডাকা সাধারণ ধর্মঘটের সমর্থনে দক্ষিণ দিনাজপুরের বংশীহারীতেও পথে নামেন বামপন্থী শ্রমিক সংগঠনের কর্মীরা। পিকেটিং চলাকালীন পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সিপিআইএমের বংশীহারী এরিয়া কমিটির সদস্য মাজেদার রহমান। অভিযোগ, বচসার একপর্যায়ে তাঁকে চড় মারেন বংশীহারী থানার আইসি অসীম গোপ। পরে মাজেদারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে…

