ভাঙা স্ল্যাব মেরামতের আবেদন ঘিরে উত্তেজনা ইসলামপুরে, কাউন্সিলরের প্রতিনিধির নামে অভিযোগ দায়ের।
ইসলামপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ইসলামপুরে স্ল্যাব মেরামতকে কেন্দ্র করে চাঞ্চল্য। অভিযোগ, শনিবার সকালে ইসলামপুর থানার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের প্রতিনিধি রঞ্জিত দে এক ব্যক্তিকে অকথ্য ভাষায় গালাগালি ও মারধর করেন। অভিযোগ অনুযায়ী, চিরঞ্জিত পাল নামে এক ব্যক্তি পাড়ার একটি ভাঙা স্ল্যাব মেরামতের আবেদন জানাতে যান রঞ্জিত দে-র কাছে। তিনি অভিযোগপত্রের রিসিভ কপি চাইলে, সেখান থেকেই শুরু…

