কৌশল্যা মোড়ে মোদির জন্মদিন উদযাপন, মহিলা মোর্চার উদ্যোগে প্রদীপ প্রজ্জ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের কৌশল্যা মোড়ে মহিলা মোর্চার উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় পালিত হল প্রধানমন্ত্রীর জন্মদিন। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী দিলীপ ঘোষ। পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ কলকাতা শহরের অবৈধ নির্মাণ নিয়ে কড়া বার্তা দেন। তাঁর দাবি, শহরে থাকা অবৈধ নির্মাণগুলির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা…

Read More

‘ঘাসফুল উপড়ে ফেলেছে নির্বাচন কমিশন’, তৃণমূলকে নিশানা করে বিস্ফোরক দিলীপ ঘোষ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূল কংগ্রেসের নাম এবং নির্বাচনী প্রতীক ব্যবহার নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। আর সেই বিতর্কের মধ্যেই তৃণমূলকে নিশানা করে তীব্র কটাক্ষ করলেন বিজেপি নেতা তথা মন্ত্রী দিলীপ ঘোষ। শুক্রবার খড়্গপুর শহরে মর্নিং ওয়াকের পর সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। সেখানেই তৃণমূলের নাম ও ঘাসফুল প্রতীক নিয়ে…

Read More

গড়বেতা-৩-এ ৭০-৮০ হাতির তাণ্ডব, ফসল নষ্টে অতিষ্ঠ চাষিরা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-৩ ব্লকে ফের হাতির তাণ্ডব! একসঙ্গে প্রায় ৭০ থেকে ৮০টি হাতির দল জঙ্গলে ঘাঁটি গেড়ে থাকায় আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার মানুষ। বৃহস্পতিবার রাতে আচমকাই বড় হাতির দলটি দু’ভাগ হয়ে বিভিন্ন এলাকায় ঢুকে পড়ে বলে অভিযোগ। নয়াবসত রেঞ্জের বীরপাথরীর জঙ্গলে ঘাঁটি গেড়ে থাকা হাতির দল রাতের অন্ধকারে শুটকু, বীরপাথরী-সহ একাধিক…

Read More

৩৯ বছরে পা দিল চন্দ্রকোনারোডের বিশ্বকর্মা পুজো, দেড় লক্ষ টাকার বাজেটে বিশেষ আয়োজন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-৩ ব্লকের চন্দ্রকোনারোড শহরে ধুমধাম করে পালিত হলো বিশ্বকর্মা পুজো। চন্দ্রকোনারোড ট্যাক্সি, মিনি ট্রাক চালক ও মালিক সংঘের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও শিল্পদেবতা বিশ্বকর্মার আরাধনার আয়োজন করা হয়। এবছর এই পুজো পা দিল ৩৯তম বর্ষে। পুজোর বাজেট প্রায় দেড় লক্ষ টাকা। শুধু পুজো নয়, এলাকার মানুষের মনোরঞ্জনের জন্য…

Read More

তারাপীঠে সাধারণ মানুষের পরিষেবায় নতুন অ্যাম্বুলেন্স, মন্দির কমিটির হাতে দিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক।

বীরভূম, নিজস্ব সংবাদদাতা:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে মানবিক উদ্যোগ তারাপীঠে। সাধারণ মানুষের পরিষেবায় মন্দির কমিটির হাতে অ্যাম্বুলেন্স তুলে দিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক।এই বিশেষ উদ্যোগে উপস্থিত ছিলেন রামপুরহাট মহাকুমা শাসক শ্রী রাঠোড় অশ্বিন বাবুসিংহ,এলাকার বিধায়ক ধ্রুব সাহা-সহ মন্দির কমিটি ও ব্যাংক কর্তৃপক্ষের প্রতিনিধিরা। বিধায়ক ধ্রুব সাহা এই উদ্যোগের জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ এবং তারাপীঠ মন্দির…

Read More

‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে হাসপাতালে রোগীদের পাশে বিজেপি, বিতরণ ফল ও খাদ্যসামগ্রী।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জন্মদিন উপলক্ষে সেবা সঙ্কল্প অভিযান চলছে তার অংশ হিসেবে আলিপুরদুয়ার জেলার লতাবাড়ি গ্ৰামীণ হাসপাতালে বিজেপি যুব মোর্চা পক্ষ থেকে রোগী দের ফল ও খাদ্যসামগ্ৰী প্রদান করা হল। এদিন বিজেপি আলিপুরদুয়ার জেলা সভাপতি মিঠু দাস ও বিজেপি নেতৃত্বরা এবং যুব মোর্চার নেতৃত্বরা লতাবাড়ি হাসপাতালে চিকিৎসারত রোগীদের হাতে ফল ও…

Read More

ব্লক অফিস থেকে স্কুল—আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গায় ‘আশীর্বাদ প্রদীপ’ জ্বালিয়ে মোদীর জন্মদিন পালন।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও এলাকায় ‘আশীর্বাদ প্রদীপ’ প্রজ্বালন করা হয়। এদিন ব্লক অফিস, স্কুল-সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে এই কর্মসূচির আয়োজন করা হয়। জেলার বিভিন্ন ব্লক অফিস চত্বরে বিকেল থেকেই সাধারণ মানুষের জমায়েত লক্ষ্য করা যায়। কয়েকশো মানুষ উপস্থিত হয়ে আশীর্বাদ প্রদীপ প্রজ্বালন কর্মসূচিতে…

Read More

বেলুনে সাজানো অনুষ্ঠানস্থল, কেক কেটে মোদীর জন্মদিন উদযাপন ফালাকাটার দেবনাথ পাড়ায়।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- প্রদীপ জ্বালিয়ে ও কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হল ফালাকাটা ব্লকের ১৩/১৪০ নম্বর পার্টে। বৃহস্পতিবার সন্ধ্যায় দেবনাথ পাড়ায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি এলাকার মহিলাদেরও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন বেলুন দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয় অনুষ্ঠানস্থল। প্রদীপ প্রজ্বালনের পর কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন…

Read More

স্কুলে খুদেদের জন্মদিন, তিথিভোজে চিকেন-মিষ্টি—অভিভাবকদের উদ্যোগে অভিনব আয়োজন।

মথুরাপুর, নিজস্ব সংবাদদাতা: বাড়ির গণ্ডি পেরিয়ে এবার স্কুলের বন্ধুদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করে নিল দুই খুদে পড়ুয়া। জন্মদিন উপলক্ষে স্কুলেই আয়োজন করা হল তিথিভোজ। মেনুতে ছিল চিকেন ও মিষ্টি। অভিনব এই উদ্যোগ নেওয়া হয় মথুরাপুর ২ নম্বর ব্লকের উলুবাড়ি বেড়মাল অ:প্রা বিদ্যালয়ে। জানা গিয়েছে, তৃতীয় শ্রেণির পড়ুয়া অনুশ্রী বৈদ্য এবং দ্বিতীয় শ্রেণির পড়ুয়া পায়েল…

Read More

‘প্রেস’ স্টিকার লাগানো গাড়ি ঘিরে মাদক পাচারের অভিযোগ, নবদ্বীপে যুবককে ঘিরে উত্তেজনা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গভীর রাতে মাদক পাচার ও বিক্রির অভিযোগে এক যুবককে হাতেনাতে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় নবদ্বীপ প্রাচীন মায়াপুর এলাকায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই যুবক ও তার পরিবার এলাকায় নিষিদ্ধ মাদক (বিশেষত হেরোইন ও ব্রাউন সুগার) সরবরাহের সাথে যুক্ত। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাতে যুবকটিকে সন্দেহজনক…

Read More