আদালত চত্বরে বিচারকের দেহরক্ষীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার।
নিজস্ব সংবাদদাতা, মালদা—-কোলকাতায় বিচারকের দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যু। আদালত চত্বরে বিচারকের দেহরক্ষীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার। আর এই ঘটনাকে ঘিরে শোকের ছায়া মালদা শহরে। কারণ গুলিবিদ্ধ বিচারকের দেহরক্ষী গোপাল কুমারের আদি বাড়ি মালদা শহরের উত্তর কৃষ্ণপল্লী এলাকায়। তিনি ছোটো থেকেই পরিবারের সঙ্গে উত্তর কৃষ্ণপল্লী এলাকাতেই বড়ো হয়েছিলেন। তাই তার আকস্মিক মৃত্যুর খবরে এদিন শোকের ছায়া নেমে আসে…

