বর্ষায় কাদা-জলে ডুবে কার্যত চলাচলের অযোগ্য, বাধ্য হয়েই নিজের পয়সায় ইট কিনে রাস্তা সংস্কার করেছেন গ্রামের মানুষজন।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- চার বছর কেটে গিয়েছে, আর একটিবারের জন্যও এলাকায় পা রাখেননি বিধায়ক! বেহাল রাস্তা, জল-কাদা আর দুর্ভোগেই কাটছে হিলির চকবলরাম গ্রামের বাসিন্দাদের দিন। “দিদিকে বলো” কর্মসূচিতে অভিযোগ জানিয়েও কাজের কাজ কিছু হয়নি। শেষমেশ বাধ্য হয়েই নিজের পয়সায় ইট কিনে রাস্তা সংস্কার করেছেন গ্রামের মানুষজন। দক্ষিণ দিনাজপুরের হিলি ব্লকের বিনশিরা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ…

