নন্দীগ্রামে আলাদা আলাদা শহীদ স্মরণে তৃণমূল–বিজেপি, মুখোমুখি ঋজু দত্ত ও শুভেন্দু অধিকারী।
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ইতিমধ্যে জাকিয়ে শীত পড়েছে। শীতে জবুথবু কচিকাচা থেকে বুড়োবুড়ি। কিন্তু রাজনৈতিক হটস্পট নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক ময়দান আপাতত সরগরম।ভোটে নয়, শহীদ স্মরণে প্রতিদ্বন্দ্বিতা ভূমি আন্দোলনের আঁতুড় ঘর নন্দীগ্রামে।২০০৭ সালে ভূমি আন্দোলন করতে গিয়ে ৭ই জানুয়ারি রাত জেগে পাহারা দেওয়ার সময় খেজুরি নন্দীগ্রাম সংযোগস্থল ভাঙ্গাভেড়া ব্রিজের কাছে খেজুরীর দিক থেকে সিপিআইএমের…

