admin

গ্রেপ্তার মহিষাদলের প্রাক্তন বিধায়ক তিলককুমার চক্রবর্তী, আদালতে পেশ।

মহিষাদল, নিজস্ব সংবাদদাতা :- রাজ্যে সরকারের পালাবদলের পর রাজ্যজুড়ে তৃণমূলের নেতা, বিধায়ক সহ অন্যান্যদের গ্রেপ্তারের ঘটনা আসনে আসছে। এবার গ্রেপ্তার হলো মহিষাদলের প্রাক্তন বিধায়ক তথা মহিষাদলের দাপুটে তৃণমূল নেতা তিলক কুমার চক্রবর্তী। আজ তাকে প্রথমে বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তার পর তাকে আদালতে নিয়ে যাওয়া হয়। বিধায়ক তিলককুমার চক্রবর্তী জানান, এই বিষয়ে…

Read More

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ, লালবাজারে হিন্দুমহাসভার লিখিত অভিযোগ।।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লালবাজার সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করলো অখিলভারত হিন্দুমহাসভার রাজ্য সভাপতি তথা বিজেপি নেতা ডক্টর চন্দ্রচূড় গোস্বামী । বিগত দোসরা জুন ধর্মতলার ওয়াই চ্যানেলে রাজনৈতিক পথসভায় বক্তব্য রাখার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের প্রতিক্রিয়াশীল নেতা ওসমান হাদির খুনের ঘটনায় সরাসরি…

Read More

প্রকৃতি-ঈশ্বর-সময় ও মানুষের সংলাপ : মহীতোষ গায়েনl

আকাশে পূর্ণিমার চাঁদ মায়াবী;জোৎস্নালোকে অরণ্যের নৈসর্গিকতায় অবগাহন করে একাকী রাতভোর হেঁটে হারাতে চাই চিরতরে। আকাশে নির্মলতার স্বস্তি, ব্লু- মুন ডাকছে…বাতাসে হাসনুহানার গন্ধ ,বাতাস ডাকছে…অরণ্যে হৃদয় নিঃসৃত গান,অরণ্য ডাকছে… সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে ,সমুদ্র ডাকছে…নির্জন রাত্রির জীবনের সংলাপ,রাত্রি ডাকছে…এতো ভালোবাসা,এতো কিছু;কোথায় যাই। একদিন সবাইকেই চলে যেতে হবে,কেউ আগে,কেউ পরে। চলে যাব একদিন,কিছুই হয়নি,বাকী আছে সব ,ভালো…

Read More

মুদিখানা দোকানে চুরি, দ্রুত তদন্তে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার পুলিশের।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:-ফালাকাটা ব্লকের জটেশ্বর বিদ্যাসাগর পল্লী এলাকার একটি মুদিখানা দোকানে চুরির ঘটনার কিনারা করল জটেশ্বর পুলিশ ফাঁড়ি। অভিযোগ দায়েরের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করার পাশাপাশি এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের এই তৎপরতায় খুশি এলাকার বাসিন্দারা। জানা গিয়েছে, গত ১ জুন জটেশ্বর বিদ্যাসাগর পল্লী এলাকার একটি মুদিখানা দোকান থেকে বিভিন্ন…

Read More

বিদায়ের আবেগে ভরা ফেয়ারওয়েল অনুষ্ঠান, কৃতি পড়ুয়াদেরও সংবর্ধনা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয়ে বুধবার দ্বাদশ শ্রেণির ছাত্রীদের জন্য আয়োজন করা হয় ফেয়ারওয়েল অনুষ্ঠানের। দীর্ঘ স্কুলজীবনের অসংখ্য স্মৃতি, বন্ধুত্ব, হাসি-কান্না আর শিক্ষিকাদের স্নেহকে সঙ্গী করে জীবনের নতুন অধ্যায়ে পা রাখার প্রাক্কালে ছাত্রীদের জন্য আয়োজন করা হয়েছিল এই বিশেষ অনুষ্ঠান। ওই অনুষ্ঠানের শুরুতে বিদায়ী ছাত্রীদের দই-ফোঁটা দিয়ে শুভেচ্ছা ও আশীর্বাদ জানান…

Read More

পথশিশু এবং অনাথ ও পরিত্যক্ত শিশু – একটি পর্যালোচনা : দিলীপ রায় ( ৯৪৩৩৪৬২৮৫৪)।

পথশিশুদের জীবন ও জীবিকা অনেক দুঃখের ও কষ্টের । উপায়ের জায়গাটা শক্ত না হলে কিংবা আয় না হলে, না খেয়েই দিন যাপন । এজন্য অধিকাংশ পথশিশু অপুষ্টিতে ভোগে । চর্মরোগ, ডায়রিয়া, ঠাণ্ডা, জ্বর, জন্ডিসসহ নানা রোগে আক্রান্ত হয় । আর একটা কথা, অসুস্থ হলে চিকিৎসার সুযোগ থেকে তারা বঞ্চিত থাকে ।পথশিশুর সংখ্যা আজও অজানা ।…

Read More

সকাল ৭:৩০ থেকে ক্লাস, তাপপ্রবাহের মাঝে নতুন সময়সূচি জটেশ্বর উচ্চ বিদ্যালয়ে।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- প্রচণ্ড গরমের হাত থেকে শিক্ষার্থীদের রেহাই দিতে জটেশ্বর উচ্চ বিদ্যালয়ে চালু হল সকালের শিফটের ক্লাস বা ‘মর্নিং স্কুল’। বিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরাও। বৃহস্পতিবার থেকে নতুন সময়সূচি অনুযায়ী বিদ্যালয়ের পাঠদান শুরু হয়েছে, আর প্রথম দিনেই শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিদ্যালয়ের টি.আই.সি অমিত কুমার দত্ত…

Read More

অন্নপূর্ণা যোজনার ভাতা পেয়ে উচ্ছ্বসিত জটেশ্বরের মহিলারা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ঢুকতে শুরু করেছে অন্নপূর্ণা যোজনা’র টাকা। গতকাল অর্থাৎ বুধবার থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢুকতে শুরু করেছে। এদিকে ফালাকাটা ব্লকের জটেশ্বরেও প্রচুর মহিলারা ইতিমধ্যেই ভাতার টাকা পেয়ে খুবই উচ্ছ্বসিত। জানা গিয়েছে, জটেশ্বর সহ বিভিন্ন এলাকার বহু মহিলা ইতিমধ্যেই তাঁদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা’র টাকা পেয়েছেন বলে জানিয়েছেন। জটেশ্বরের সাহাপাড়ার বাসিন্দা চম্পা…

Read More

কুশতোড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু, এলাকায় চাঞ্চল্য।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গলায় ফাঁস লাগিয়ে এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের কুশতোড়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মৃত যুবকের নাম অনুপ সিং,বয়স আনুমানিক ২২ বছর,সূত্রে আরও জানা যায় বুধবার বিকেলে বাড়ির মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবার-পরিজন। তৎক্ষণার খবর দেওয়া হয় চন্দ্রকোনারোড…

Read More

ডিজেলের মূল্যবৃদ্ধিতে চাপে ট্রাক মালিকরা, কিলোমিটারভিত্তিক ভাড়ার দাবি।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে এবার বিপাকে পড়েছে ট্রাক মালিকরা। কিলোমিটার কিছু ভাড়া নির্ধারিত করার আহ্বান জানানো হচ্ছে ট্রাক মালিকদের তরফ থেকে। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-চন্দ্রকোনারোডে ডিজিটের মূল্য ১০০ টাকা ৪০ পয়সা, এতেই বিপাকে পড়েছে ট্রাক মালিকরা। বৃহস্পতিবার জেলা ট্রাক অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ মণ্ডল জানিয়েছেন ছোট গাড়ির ক্ষেত্রে কিলোমিটার গতি…

Read More