হেলমেট ছাড়া বা সিট বেল্ট ছাড়া গাড়ি চালানো কতটা বিপজ্জনক তা এক পথ নাটিকার মধ্যে দিয়ে মানুষকে অবগত করা হয়।

দুর্গাপুর, নিজস্ব সংবাদদাতা :- গতকাল থেকে শুরু হয়েছে রোড সেফটি উইক।আসানসোল দুর্গাপুর পুলিশের ট্রাফিক গার্ড সেফ ড্রাইভ সেভ লাইফকে সামনে রেখে দুর্গাপুরের বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে ট্যাবলো হাতে এক সচেতনতা পদ যাত্রা হয়।দুর্গাপুর নগর নিগমের সামনে থেকে পদ যাত্রা শুরু হয়ে গান্ধীমোরে শেষ হয়।হেলমেট ছারা বা সিট বেল্ট ছারা গাড়ি চালানো কতটা বিপজ্জনক তা এক পথ নাটিকার মধ্যে দিয়ে মানুষকে অবগত করা হয়।আজকের এই রোড সেফটি উইক অনুষ্ঠানে বাস চালক ও অ্যাম্বুলেন্স চালকদের সম্বর্ধনা দেওয়া হয়।আজকের অনুষ্ঠানে দুর্গাপুর ট্রাফিক পুলিশের বিভিন্ন অধিকারীক,স্কুল ছাত্র ছাত্রী,অভিভাবক,স্কুল শিক্ষক ও বিভিন্ন কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *