সাধারণ নাগরিকদের ত্রিপল বিতরণ করলেন বালুরঘাটের বিধায়ক ড. অশোক কুমার লাহিড়ী।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাট বিধানসভার অন্তর্গত বিনসিরা ও ধালপারা অঞ্চলের মাতাশ ও মাহিসনতা সাধারণ নাগরিকদের ত্রিপল বিতরণ করলেন বালুরঘাটের বিধায়ক ড. অশোক কুমার লাহিড়ী। জানা গেছে এই এলাকার বেশিরভাগ মানুষই দুঃস্থ এবং সম্প্রতি বৃষ্টি হওয়ায় তাদের ঘরবাড়ির অবস্থা খুবই শোচনীয়। এই অবস্থায় তাদের এই ত্রিপল খুবই কাজে আসবে বলে এলাকার মানুষজনেরা জানালেন। স্থানীয় বিজেপির জনপ্রতিনিধিদের মাধ্যমে এলাকার মানুষজন বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহিড়ীর কাছে তাদের ত্রিপল দেওয়ার দাবি জানান। তাদেরকে বিধায়ক আশ্বস্ত করেন যে বালুরঘাটে এসেই তিনি ওই এলাকায় যাবেন। এলাকার মানুষদের সঙ্গে কথা বলবেন এবং তাদের দাবি মত ত্রিপল দেবেন। আজ তিনি ওই এলাকায় যান এবং ত্রিপলগুলি বিতরণ করেন।ত্রিপল পেয়ে এলাকার স্থানীয় বাসিন্দারা খুশি। জানা গেছে বিধায়ক ঐ ত্রিপল গুলি তার বিধায়ক তহবিলের টাকা দিয়ে কিনেছেন এবং সেগুলো এলাকার মানুষদের মধ্যে বিতরণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *