গ্রীষ্মের ছুটির পরে স্কুল ও হোস্টেল খুললেও ছাত্রীরা ফেরেনি, ফলে উদ্বিগ্ন স্কুল কর্তৃপক্ষ।
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হোস্টেলে ভূতের আতঙ্কে ছুটির আগেই বাড়ি ফিরে যায় ৬১ জন আদিবাসী ছাত্রী। গ্রীষ্মের ছুটির পরে স্কুল ও হোস্টেল খুললেও ছাত্রীরা ফেরেনি, ফলে উদ্বিগ্ন স্কুল কর্তৃপক্ষ।
জানা গেছে, রাত বাড়লেই হোস্টেলে নুপুরের আওয়াজ, ছায়া ও বিকট শব্দ শুনতে পাওয়ার দাবি করেছে আবাসিকরা। আতঙ্কে তারা হোস্টেল ছাড়ে।
স্কুল সূত্রে জানা যায়, আতঙ্কের সূত্রপাত হয় এক ছাত্রীর অসুস্থতা থেকে। চিকিৎসায় তা স্নায়ুর সমস্যা বলেই জানা যায়। পরবর্তীতে বিজ্ঞান মঞ্চের সহায়তায় কাউন্সেলিং হলেও আতঙ্ক কাটেনি।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ কুমার বর্মন জানান, পরিস্থিতি সামাল দিতে হোস্টেলে সিভিক ও নিরাপত্তারক্ষী রাখা হয়েছে। ছাত্রীদের ফিরিয়ে আনতে বোঝানোর চেষ্টা চলছে।

