ধর্মীয় আবেগ ও উৎসবের আবহে শহরের বিভিন্ন প্রান্তে পালিত হল লোকনাথ ব্রহ্মচারীর পুজো।

গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতাঃ ৩ জুন: লোকনাথ পুজোর আনন্দে মেতে উঠল গঙ্গারামপুর শহরবাসী। ধর্মীয় আবেগ ও উৎসবের আবহে শহরের বিভিন্ন প্রান্তে পালিত হল লোকনাথ ব্রহ্মচারীর পুজো। পুজো শেষে ভক্তদের খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয় পাত পেড়ে।

গঙ্গারামপুর শহরের অন্যতম লোকনাথ পুজো হয় থানা পাড়ায়। প্রতিবছরের মতো এবারেও বিশাল প্যান্ডেল তৈরি করে ধুমধাম সহকারে আয়োজন করা হয় পুজোর। লোকনাথ পুজোকে ঘিরে সকাল থেকেই উদ্যোক্তাদের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে থানাপাড়া, ডাকবাংলো পাড়া, বড়বাজার, নিউমার্কেট সহ বিভিন্ন এলাকা থেকে ভক্তরা ভোগ ও পুজো দিতে ভিড় জমান মন্দির চত্বরে।

শুধু থানা পাড়া নয়, হাইস্কুল পাড়াতেও ছিল পুজোর জাঁকজমক আয়োজন। ভক্তসমাগমে সেখানে ছিল উৎসবের আবহ। এছাড়াও শহরের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব ও পশ্চিম হালদার পাড়ায় আয়োজন করা হয় লোকনাথ পুজো। বের করা হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা, যা শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। শোভাযাত্রা শেষে পূর্ণভবা নদী থেকে জল তুলে এনে মন্দিরে পুজো প্রদান করা হয়। এরপর দিনভর চলে পুজো-অর্চনা এবং সন্ধ্যায় ভক্তদের মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়।

বাইট চয়ন হোড় (থানাপাড়া লোকনাথ পূজো কমিটির সদস্য)
অপূর্ব সরকার (হাইস্কুল পাড়া লোকনাথ পূজো কমিটির সদস্য)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *