১২ কিলো গাজা উদ্ধারসহ দুই যুবককে গ্রেপ্তার করল গঙ্গারামপুর থানার পুলিশ।

গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতা : – গোপন সূত্রের খবরে বিশেষ অভিযান চালিয়ে ১২ কিলো গাজা উদ্ধারসহ দুই যুবককে গ্রেপ্তার করল গঙ্গারামপুর থানার পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য আনুমানিক ১ লক্ষ ২০হাজার টাকা।

সোমবার রাতে গঙ্গারামপুর থানার শিববাড়ি এলাকায় অভিযান চালিয়ে ধৃতদের গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে ধুতরা হলেন শংকর ঘোষ (33) ও বিজয় দাস (31)। দুজনের বাড়ি গঙ্গারামপুর শহরের 14 নম্বর ওয়ার্ডের পূর্ব হালদারপাড়া এলাকায়।

মঙ্গলবার ১৪ দিনের পুলিশি হেফাজতে চেয়ে ধৃতদের বালুরঘাট জেলা আদলেতে পেশ করলো গঙ্গারামপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর,বাংলাদেশে গাজা পাচারের উদ্যেশে বাইকে করে দুই যুবক গঙ্গারামপুর থেকে হামজাপুরের দিকে যাচ্ছিল। সেই সময় গোপনসূত্রের খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। শিববাড়ি এলাকায় ওই দুই যুবককে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় ১২ কিলো গাঁজা। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায়। মঙ্গলবার ১৪দিনের পুলিশি হেফাজতে চেয়ে ধৃতদের বালুরঘাট জেলা আদালতে পেশ করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *