গলায় ফাঁস লাগিয়ে এক মহিলার মৃত্যুর ঘটনা কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোডের বিলা গ্রামে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গলায় ফাঁস লাগিয়ে এক মহিলার মৃত্যুর ঘটনা কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোডের বিলা গ্রামে,স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই মৃত মহিলার নাম মীরা মন্ডল,বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর,সূত্রে আরও জানা যায় মঙ্গলবার সকালে বাড়ির মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় ভাড়াটিয়া কয়েকজন, তড়িঘড়ি খবর দেওয়া হয় চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশকে,ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে। তবে স্থানীয় ও পুলিশের প্রাথমিক অনুমান মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ঐ মহিলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *