শিলাবতী নদীর জল গত দুই দিনের বৃষ্টিপাতের জেরে জল বেড়ে যাওয়ার কারণে ভেঙে গেল অস্থায়ীভাবে তৈরি করা রাস্তা।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ২ নম্বর ব্লকের গোয়ালতোড়ের পাথরবেড়িয়া গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া শিলাবতী নদীর জল গত দুই দিনের বৃষ্টিপাতের জেরে জল বেড়ে যাওয়ার কারণে ভেঙে গেল অস্থায়ীভাবে তৈরি করা রাস্তা, আর এতেই যোগাযোগ বিচ্ছিন্ন একাধিক গ্রামের মানুষের, প্রসঙ্গত দীর্ঘদিন ধরে ওই এলাকার মানুষজনের দাবি ছিল পাকা ব্রিজের,কিন্তু সেই ব্রিজ তৈরি না হওয়াতে তৈরি করা হয়েছিল অস্থায়ীভাবে কাঠের ব্রিজ,কিন্তু গত কয়েক বছর ধরে সেই কাঠের ব্রিজটি ভেঙে যাওয়ার কারণে ওই তৈরি হওয়া অস্থায়ী রাস্তা দিয়ে একাধিক গ্রামের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের যাতায়াত ছিল, কিন্তু গত দুই দিনের বৃষ্টিপাতের জেরে সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন,এতেই সমস্যায় পড়েছে একাধিক গ্রামের মানুষজন।

