তিন বন্ধু মিলে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের,ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- তিন বন্ধু মিলে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের,ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডিগ্রী এলাকায়, পুলিশ সূত্রে জানা গিয়েছে,ওই মৃত যুবকের নাম মোহাম্মদ আশরাফ,বয়স আনুমানিক ১৯ থেকে ২০ বছর,বাড়ি নবকোলা এলাকায়,সূত্রে জানা যায় গতকাল অর্থাৎ বুধবার তিন বন্ধু মিলে স্নান করতে গিয়েছিল একটি খালে,অকারণবশত জলে তলিয়ে যায় ওই যুবক, এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে,ইতিমধ্যেই চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করে বৃহস্পতিবার ময়না তদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *