কুবাই ব্রিজের উপর অবৈধভাবে আড্ডা ও ঘোরাফেরা নিয়ন্ত্রণে আনার পদক্ষেপ শুরু করল ট্রাফিক পুলিশ।

পশ্চিম মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোডের নতুন তৈরি হওয়া কুবাই ব্রিজের উপর অবৈধভাবে আড্ডা ও ঘোরাফেরা নিয়ন্ত্রণে আনার পদক্ষেপ শুরু করল ট্রাফিক পুলিশ,আইনগত ব্যবস্থার নেওয়ার পাশাপাশি করা হচ্ছে জরিমানা, ইতিমধ্যেই বেশ কয়েকজন যুবক ও যুবতীদের জরিমানা করা হয়, শনিবার থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ট্রাফিক পুলিশ ও চন্দ্রকোনারোড হাউস পুলিশ সূত্রে জানা গিয়েছে। প্রসঙ্গত ৬০ নম্বর জাতীয় সড়কের উপর যানজট মুক্ত করার জন্য তৈরি করা হয়েছে নতুন ওভারব্রিজ, সেই ব্রিজ তৈরি হওয়ার পর থেকেই শুরু হয়েছে এলাকার যুবক-যুবতীদের অবৈধভাবে আড্ডা ও ঘোরাফেরা,এতেই বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে যেকোনো সময়ে, তাই দুর্ঘটনাকে এড়াতে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে ট্রাফিক পুলিশ,তবে ট্রাফিক পুলিশের এই পদক্ষেপ নেওয়ায় খুশি হয়েছে এলাকার মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *