ব্রিগেড সমাবেশকে সফল করতে বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছে।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ – সিপিআইএমের শাখা সংগঠন কৃষক, খেতমজুর ও শ্রমিক সংগঠনের ডাকে আজ ব্রিগেড সমাবেশ রয়েছে। সেই ব্রিগেড সমাবেশকে সফল করতে বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এদিন সকাল থেকেই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ,কোলাঘাট থেকে থেকেও বহু কর্মী সমর্থকরা বাসে,ছোটগাড়িতে রওনা দিচ্ছেন সকাল থেকে।এই ব্রিগেড সমাবেশে লক্ষাধিক কর্মীসমর্থক জনায়েত হবেন এমনটাই আশা সিপিএমের রাজ্য কমিটির সদস্য ও প্রাক্তণ বিধায়ক সেক ইব্রাহিম আলির। সিপিআইএমের এই ব্রিগেডের দিকে রবিবার যেমন বামেদের নজর থাকছে ঠিক তেমন অন্যান্য রাজনীতি দলেরও নজর থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *