গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ড, ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলো বিদ্যালয়ের পড়ুয়ারা।

নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: বিদ্যালয় চলাকালীন রান্নার গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ড। ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলো বিদ্যালয়ের পড়ুয়ারা। শুক্তবার এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গঙ্গারামপুর শহরের ১৭ নং ওয়ার্ডের ফকিরপাড়া প্রাথমিক বিদ্যালয়ে।পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে প্রতিদিনের মতো শুক্রবারেও গঙ্গারামপুরের ফকিরপাড়া প্রাথমিক বিদ্যালয়ে চলছিলো পঠনপাঠন। এবং ছাত্র-ছাত্রীদের জন্য মিড ডে মিলের খাবার তৈরি হচ্ছিল রান্নাঘরে। হঠাৎ রান্না ঘরের গ্যাসে আগুন লেগে যায়।এমন ঘটনা দেখতে পেয়ে রাধুনীরা রান্নাঘর ছেড়ে চিৎকার করে বাইরে বেরিয়ে আসে। রাধুনীদের চিৎকারে আতঙ্কে স্কুলের শিক্ষক শিক্ষিকারা ছাত্র-ছাত্রীদের ক্লাস রুম থেকে বের করে স্কুলের বাইরে নিয়ে চলে আসেন। ঘটনায় খবর দেওয়া হয় দমকলে, দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গ্যাস সিলিন্ডারে লাগা আগুন নিয়ন্ত্রণ করে পরিস্থিতি স্বাভাবিক করেন। স্কুলের পরিস্থিতি স্বাভাবিক হবার পর পুনরায় ছাত্রছাত্রীরা ক্লাসরুমে গিয়ে পড়াশোনা শুরু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *