ফালাকাটা গ্রামীন ব্লক যুব কংগ্রেস ও ফালাকাটা গ্রামীন ব্লক তৃণমূল ছাত্র পরিষদের তরফে ধিক্কার মিছিল বের করা হয়।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি যাওয়ার প্রতিবাদে জটেশ্বরে ধিক্কার মিছিল। ফালাকাটা গ্রামীন ব্লক যুব কংগ্রেস ও ফালাকাটা গ্রামীন ব্লক তৃণমূল ছাত্র পরিষদের তরফে শুক্রবার বিকালে ফালাকাটা ব্লকের জটেশ্বর চৌপথি এলাকা থেকে এক ধিক্কার মিছিল বের করা হয়। ওই মিছিলটি জটেশ্বরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে।এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় দাস ছিলেন আলিপুরদুয়ার জেলা ছাত্র সভাপতি সমীর ঘোষ, জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সমরেশ পাল, ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তাপস বর্মন, ফালাকাটা গ্রামীন ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি জবেদুল আলম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *