বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছিল AIDSO, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন রয়েছে।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনের মাঝে শিক্ষামন্ত্রীর গাড়িতে আন্দোলনরত এক ছাত্রের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় বলে অভিযোগ ছাত্র সংগঠনের, এই ঘটনার প্রতিবাদে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে অর্থাৎ সোমবার SFI এর পক্ষ থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, তারই প্রতিবাদে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় গেটের সামনে মিছিল করে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছিল AIDSO, সেই সময় পুলিশী বাধার মুখে পড়তে হয় তাদের এই কর্মসূচি, ইতিমধ্যেই সংগঠনের জেলা সম্পাদিকা তনুশ্রী বেজ সহ ১০ জনকে গ্রেফতার করে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে,পাশাপাশি এই ঘটনায় দুইজন আহত হয়েছে বলে সংগঠনের অভিযোগ, ইতিমধ্যেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন রয়েছে।

