বসতবাড়িতে মোবাইল টাওয়ার বসানোর প্রতিবাদে মালদায় রাজ্য সড়ক অবরোধ।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানানো হয়েছিল, কিন্তু মেলেনি সুরাহা। শেষ পর্যন্ত বসতবাড়িতে মোবাইল টাওয়ার বসানোর প্রতিবাদে রাস্তায় নেমে পথ অবরোধ করলেন পুরাতন মালদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।মঙ্গলবার স্টেশন মোড় এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার পুরুষ ও মহিলারা। তাঁদের অভিযোগ, জনবসতিপূর্ণ এলাকায় স্থানীয়দের আপত্তি উপেক্ষা করে এক বিএসএফ জওয়ান নিজের বাড়িতে মোবাইল টাওয়ার বসিয়েছেন। টাওয়ার বসানোর আগে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।বাসিন্দাদের দাবি, বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানানো হলেও দীর্ঘদিনেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই পথে নেমে প্রতিবাদ করতে হয়েছে।অবরোধের জেরে ব্যস্ত রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ। পুলিশের আশ্বাসের পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। তবে দ্রুত সমস্যার সমাধান না হলে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *