চন্দ্রকোনা রোডের পর গড়বেতা-৩, অশান্তির আবহে কাঁচডহরিতে রাজনৈতিক উত্তেজনা।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুরের রাজনৈতিক পারদ ফের চড়ল। চন্দ্রকোনা রোডে সিপিএমের মিছিলে হামলা ও দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের পর অশান্তির আগুন এবার আছড়ে পড়ল গড়বেতা ৩ নম্বর ব্লকে। কেশপুর থেকে নয়াবসত— একের পর এক জায়গায় মারধর ও পার্টি অফিস জ্বালিয়ে দেওয়ার ঘটনার পর কাঁচডহরি এলাকাতেও দেখা গেল চরম উত্তেজনা।
স্থানীয় সূত্রে খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনিক তৎপরতা থাকলেও এলাকায় আতঙ্কের পরিবেশ বজায় রয়েছে। গণতান্ত্রিক পরিবেশ বিঘ্নিত হওয়া নিয়ে উঠছে নানা প্রশ্ন। কাঁচডহরির এই সাম্প্রতিক ঘটনা রাজনৈতিক হিংসার নতুন অধ্যায় সূচনা করল কি না, তা নিয়ে বিতর্ক তুঙ্গে।
ঘটনাস্থলে ঠিক কী ছবি ধরা পড়ল, কীভাবে থমথমে হয়ে রয়েছে পুরো এলাকা— চোখ রাখুন আমার ক্যামেরার বিশেষ প্রতিবেদনে।

