বন্যার্তদের পাশে ভূতনিতে মীনাক্ষী, ত্রাণ ও স্বাস্থ্য পরিষেবা নিয়ে ক্ষোভ দুর্গতদের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- মালদার মানিকচকের ভূতনিতে বানভাসী উওর চণ্ডীপুর এবং দক্ষিন চন্ডীপুর বিভিন্ন গ্রামের পরির্দশন করে স্থানীয় বন্যা দূর্গত বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ নেন বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি। বামনেত্রীকে কাছে পেয়ে একের পর এক অভিযোগ করেন দূর্গতরা। পাননি কোনো ত্রান, নেই পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্য ব্যবস্থা, নেই খাবার এমনকি পানীয় জলের ব্যবস্থা বলে অভিযোগ। সরকারের দূরদর্শিতা ও পরিকল্পনার অভাবের কারণে এই পরিস্থিতি বলে অভিযোগ বামনেত্রী মীনাক্ষী মুখার্জির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *