যুব কংগ্রেস কর্মীর দোকানে চড়াও দুষ্কৃতীরা? বাবা-ছেলেকে মারধরের অভিযোগ গুইয়াদহতে।

পশ্চিম মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতা:- যুব কংগ্রেস কর্মীর দোকানে হামলা ও মারধরের অভিযোগ উঠল বেশ কিছু দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন গুইয়াদহ এলাকায়। ওই যুব কংগ্রেসের কর্মী ব্লকের সাধারণ সম্পাদক আরমান খান,অভিযোগ ওই যুব কংগ্রেসের কর্মী যখন নিজেদের বাসন দোকানে বসে ছিলেন তখন বেশ কিছু দুষ্কৃতী তার দোকানের উপরে চড়াও হয় এবং তাকে এবং তার বাবাকে মারধর করে বলে অভিযোগ। এই দিন আরমান জানিয়েছেন গোটা ঘটনার কথা চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশকে জানানো হয়েছে।গোটা ঘটনা পর্যন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *