মুর্শিদাবাদ জেলার জলঙ্গির বিধায়ক বাবর আলী ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ জলঙ্গির বিধায়ক বাবর আলীর।মুর্শিদাবাদ জেলার জলঙ্গির বিধায়ক বাবর আলী ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন। সাক্ষাৎকালে বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে সংক্ষিপ্ত কথাবার্তা হয় বলে জানা যায়।

এই সৌজন্য সাক্ষাতের সময় বিধায়ক বাবর আলী তাঁর প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে একটি স্মারক উপহার তুলে দেন। সৌজন্য সাক্ষাতের এই মুহূর্তকে ঘিরে বিধায়ক ও তাঁর অনুগামীদের মধ্যে উৎসাহ দেখা যায়।

বিধায়ক বাবর আলীর পক্ষ থেকে জানানো হয়েছে, সৌজন্য সাক্ষাতের মাধ্যমে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে পারস্পরিক মতবিনিময়ের সুযোগ হয়। শিক্ষাক্ষেত্র-সহ বিভিন্ন বিষয়ে ভবিষ্যতে আরও আলোচনা ও যোগাযোগ বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *