ফুটপাত দখল করে ব্যবসা আর নয়, মালদায় পুলিশকে সঙ্গে নিয়ে অভিযানে মহকুমা শাসক।

মালদা, নিজস্বসংবাদদাতা:— এবার মালদা শহরের বুকে ফুটপাথ দখলমুক্ত করতে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযানে নামলেন মালদা সদর মহকুমা শাসক শম্ভুদীপ সরকার। মঙ্গলবার তিনি মালদা শহরের নেতাজি মোড় থেকে ফোয়াড়া মোড় পর্যন্ত ফুটপাথ দখলমুক্ত অভিযান চালিয়ে আগামী দু-তিন দিনের মধ্যে ফুটপাথ দখলকারী ব্যবসায়ীদের সরে যাওয়ার নির্দেশ দিলেন। অন্যথায় আগামীতে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের হুঁশয়ারি দিলেন তিনি।ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য। সেই ফুটপাত দখল করে ব্যবসা চালানো কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এই মনোভাব নিয়ে মঙ্গলবার মালদা শহরের নেতাজি মোড় থেকে ফোয়ারা মোড় পর্যন্ত ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাওয়া ব্যবসায়ীদের আগামী দু-তিনদিনের মধ্যে ফুটপাত দখলমুক্ত করার আবেদন জানাল প্রশাসন। মালদা জেলা ট্রাফিক পুলিশকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালান মালদা সদর মহকুমা শাসক শম্ভুদীপ সরকার। অভিযানের সময় ফুটপাত দখল করে ব্যবসা করা দোকানদার ও ব্যবসায়ীদের সতর্ক করা হয়। পাশাপাশি, নির্দিষ্ট সময়ের মধ্যে ফুটপাত খালি করে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, দু’দিনের মধ্যে ব্যবসায়ীরা নিজেরাই ফুটপাত দখলমুক্ত না করলে এরপর প্রশাসনের পক্ষ থেকে জোরদার ফুটপাত অভিযান চালানো হবে। সেই অভিযানে ফুটপাত দখল করে রাখা সামগ্রী সরিয়ে দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাও নেওয়া হতে পারে। প্রশাসনের এই উদ্যোগে শহরের যানজট ও পথচারীদের চলাচলের সমস্যা অনেকটাই কমবে বলে মনে করছেন সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *