ময়না ব্লকের থানা এলাকায় প্রধানমন্ত্রী সড়ক যোজনায় একটি পান বোঝাই মেশিন ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে যায়, মৃত এক।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের থানা এলাকায় প্রধানমন্ত্রী সড়ক যোজনায় একটি পান বোঝাই মেশিন ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে যায়, স্থানীয় বাসিন্দারা এবং ময়না থানার পুলিশ প্রশাসন ছুটে গিয়ে মেশিন ভ্যানে থাকা তিনজন ব্যক্তিকে উদ্ধার করে আশঙ্কা জনক অবস্থায় ময়না হাসপাতালে নিয়ে যায়। ময়না হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করে। অন্য একজনকে তমলুক গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের স্থানান্তরিত করা হয়েছে। এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে মেসিন ভ্যানটি ময়নার চাঁদি বেনিয়া এলাকার বলে জানা গিয়েছে। এবং মৃত ব্যক্তির নাম অমল মন্ডল বাড়ি চাঁদিবেনিয়া।এই পথ দুর্ঘটনা ঘটে এই পথ দুর্ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *