কালিয়াচকের ‘ত্রাস’ বকুল শেখ পুলিশের হেফাজতে, ভরা বাজারে নিয়ে ঘোরানো হল।
মালদা, নিজস্ব সংবাদদাতা:–পুস্পা জাহাঙ্গীরের পর এবার বকুল শেখ! মালদার কালিয়াচকের ত্রাস বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকা ঘোরালো পুলিশ। কালিয়াচক এক নম্বর ব্লকের নওদা দুপুরের প্রাক্তন অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি বকুল সেখকে গ্রেপ্তার করেছে কালিয়াচক থানার পুলিশ। তাকে কালিয়াচক এলাকায় এদিন পুলিশ ঘোড়ায়।মালদহের কালিয়াচকের নওদা যদুপুরে তার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। তিনি হলেন তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি বকুল শেখ। বুধবার বিকেলে ভরা বাজারে সেই বকুলকেই হাতজোড় করে কোমরে দড়ি পরিয়ে ঘোরালো পুলিশ। মঙ্গলবার মাদক মামলায় পুলিশ বকুলকে গ্রেফতার করেছিল। আদালতের মাধ্যমে পুলিশ তাকে হেফাজতে নিয়েছে। আজকে বকুলকে পুরো বাজারে জাতীয় সড়ক ধরে হাটানো হয়। বকুলের ভয়ে একসময় আতঙ্কে থাকতেন গ্রামবাসীরা। নওদা যদুপুরে তিনি তোলাবাজিও করতেন। সেই বকুলের কান্ড দেখে আজ মুখ চেপে হাসছেন নওদা মধুপুরবাসী।

