জটেশ্বর ১ গ্রাম পঞ্চায়েতে বড়সড় পরিবর্তন, ইস্তফা দিলেন প্রধান-উপপ্রধান।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:-বৃহস্পতিবার পদত্যাগ করলেন ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপ প্রধান।এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ও গুঞ্জন শুরু হয়েছে। ফালাকাটা ব্লকের অন্তর্গত জটেশ্বর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান মোস্তফা আলী এবং উপ প্রধান মিনুরানী রায় (বর্মন) দুজনেই আজ তাঁদের পদত্যাগ পত্র জমা দেন। বৃহস্পতিবার তাঁরা দুজনে সরাসরি ফালাকাটা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে যান এবং সেখানে বিডিও-র কাছে নিজেদের ইস্তফাপত্রটি হস্তান্তর করেন।ইস্তফা দেওয়ার পর জটেশ্বর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান মোস্তফা আলী জানান, তিনি সম্পূর্ণ ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, আমি জটেশ্বর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পদ থেকে আজ স্বেচ্ছায় পদত্যাগ করলাম। আমার কিছু ব্যক্তিগত কারনের জন্য আমি এই পদটি আর সামলাতে পারছি না। তাই আজ বিডিও অফিসে এসে ইস্তফাপত্র জমা দিলাম।” একই কথা জানিয়েছেন উপ প্রধানও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *