চন্দ্রকোনারোডে সাইকেল র্যালির মধ্য দিয়ে পালিত হল বিশ্ব সাইকেল দিবস।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া বিভাগের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লক প্রশাসনের সহযোগিতায় চন্দ্রকোনারোড শহরে বিশ্ব সাইকেল দিবস পালন করা হয় রবিবার। এই দিন শহরের বিলা চির সবুজ সংঘ দূর্গা মন্দির প্রাঙ্গণ থেকে শহরের প্রাণকেন্দ্র অর্থাৎ চৌরাস্তা মোড় পর্যন্ত সাইকেল র্যালির মধ্য দিয়ে বিশ্ব সাইকেল দিবস পালন করা হয়। এই দিন উপস্থিত ছিলেন BDO দীপাঞ্জন ভট্টাচার্য, স্থানীয় বিশিষ্ট সমাজসেবী ধীমান কোলে,গৌতম কৌড়ি,প্রণব ঘোষ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

