৩১ নম্বর জাতীয় সড়কে রাস্তার উপর ধান-ভুট্টা, সতর্ক করল পুলিশ।
মালদা, নিজস্ব সংবাদদাতা:- জাতীয় সড়কে শুকোতে দেওয়া হচ্ছে ভুট্টা বা ধান। এই নিয়ে দুর্ঘটনার আশঙ্কা। কড়া হুঁশিয়ারি ট্রাফিক ইনচার্জের।মালদা হরিশ্চন্দ্রপুর গামী ৩১ নং জাতীয় সড়কে ভুট্টা শুকোতে দেওয়ার ছবি দেখা গিয়েছে। এতে দুশ্চিন্তায় পথচারী থেকে গাড়িচালকরা। যে কোনো সময় বড়সড়ো দুর্ঘটনার আশঙ্কা করছেন তাঁরা। দুর্ঘটনা এড়াতে পথচারী ও চালকরা প্রশাসনের পদক্ষেপের দাবি জানিয়েছেন। বুধবার হরিশ্চন্দ্রপুরের কাবুয়া রোড এলাকায় গিয়ে চাষিদের সতর্ক করলেন হরিশ্চন্দ্রপুর থানার ট্রাফিক ইনচার্জ নিখিল চৌধুরী।কিভাবে দুর্ঘটনা ঘটে তা নিয়ে সচেতন করলেন এবং রাস্তা থেকে ভুট্টা সরিয়ে নিতে বলেন। না হলে আগামী দিনে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন।

