শপথ গ্রহণের আনন্দে সাধারণ মানুষকে ঝালমুড়ি খাওয়াল বিজেপি।
মালদা, নিজস্ব সংবাদদাতা:- ঝাল মুড়ি খাইয়ে শপথ গ্রহণ মুহূর্তে উচ্ছ্বাস বিজেপি কর্মী সমর্থকদের। শনিবার পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তীর দিনে বাংলায় প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। সেই আনন্দে বিজেপি নেতাকর্মীরা সাধারণ মানুষের মধ্যে বিলি করলেন ঝালমুড়ি। শনিবার বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালীন ঝালমুড়ি বিতরণের ছবি নজরে এল মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী পুরনো বাসস্ট্যান্ড এলাকায়। সেখানেই বিজেপি নেতাকর্মীরা মিলে ‘বাংলায় প্রথম বিজেপি মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের আনন্দে সাধারণ মানুষের মধ্যে ঝালমুড়ি ও লাড্ডু বিতরণ করেন। আর এই বিতরণের মাধ্যমেই সকলে বিজেপি সরকারের শপথ গ্রহণের আনন্দে মেতে ওঠেন। এদিনের এই কর্মসূচি রূপায়ণে উপস্থিত ছিলেন হবিবপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা বিজেপি নেতা অচিন্ত্য কুমার সরকার সহ অন্যান্যরা।

