হলদিয়া পেট্রোকেমের পাইপলাইনে ন্যাপথা লিক, ভয়াবহ আগুনে পুড়ল একাধিক বাড়ি।
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পেট্রকেমের পাইপ লাইন থেকে ন্যাপথা লিক করে বিধ্বংসী আগুন। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় এলাকায়, জানা গিয়েছে মঙ্গলবার ভোরে হলদিয়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের চিরঞ্জীবপুর এলাকায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই একাধিক বাড়ি। দমকলের একাধিক ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। অগ্নিদগ্ধ বাসিন্দাদের উদ্ধার করে হলদিয়া মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনার খবর পেয়ে ঘটনার স্থলে পৌঁছায় একাধিক দমকলের ইঞ্জিন। বন্ধ করে দেওয়া হয়েছে হলদিয়া হাওড়া গামী একাধিক ট্রেন।

