শপথের দিনই পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর বার্তা বিজেপির।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূলকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা এসেছে বিজেপি। আজ বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন শুভেন্দু অধিকারী। তবে নির্বাচনী প্রচারে বহু প্রতিশ্রুতি সোনা গিয়েছিল পরিযায়ী শ্রমিকদের নিয়ে।এই রাজ্যে কর্মসংস্থান দেবে এবং বাড়ি ফেরাবে পরিযায়ী শ্রমিকদের। এই বিষয় নিয়ে পরিযায়ী শ্রমিকদের সভাপতি S.S আলম তৃণমূলের জামানা থেকে সংগ্রাম করে আসছে। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর, চন্দ্রকোনা, এবং ঘাটাল সহ বিভিন্ন এলাকার একাধিক পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে সোনার কাজের সঙ্গে যুক্ত। সেই সব পরিযায়ী শ্রমিক যাতে বাড়ি ফেরে এবং এই রাজ্যে কর্মসংস্থান হয় সেই বিষয় নিয়ে কথা বলেন দাসপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক দত্ত সহ ঘাটাল মহকুমার একাধিক বিজেপি বিধায়কের সঙ্গে। এই দিন বিধায়ক তপন দত্ত জানিয়েছেন আমরা প্রতিশ্রুতি অনুযায়ী সমস্ত পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার উদ্যোগ নেব এবং তাদের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত করা হবে। পাশাপাশি বিধায়ক S.S আলমের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

