জটেশ্বরে শীতলা পুজোয় ভক্তদের ভিড়, উৎসবে মুখর এলাকা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা ব্লকের জটেশ্বর সুভাষপল্লী মৌনতলা এলাকায় অনুষ্ঠিত হলো শীতলা পূজা। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত এই পূজাকে ঘিরে সকাল থেকেই এলাকায় সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। পূজাস্থলকে সুন্দরভাবে সাজানো হয় ফুল, আলপনা বিভিন্ন উপকরণ দিয়ে। জানা গিয়েছে, দীর্ঘ বহু বছর ধরে এই এলাকায় নিয়মিতভাবে শীতলা পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। এলাকার নারী-পুরুষ, বৃদ্ধ-যুবক সবাই মিলেমিশে পূজার কাজে অংশগ্রহণ করেন। আশপাশের বিভিন্ন এলাকা থেকেও বহু ভক্ত-অনুরাগী পূজায় যোগ দেন। সারাদিন ধরে চলে ভোগ বিতরণ, প্রার্থনা ও নানা ধর্মীয় কার্যক্রম। সব মিলিয়ে শান্তিপূর্ণ, ভক্তিময় ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় শীতলা পূজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *