মোদীর সভার আগে মাঠে নেমেছেন সুকান্ত।
কুশমন্ডি, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বিধানসভা নির্বাচনের প্রচারে দক্ষিণ দিনাজপুরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আগামী ১১ই এপ্রিল, শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডিতে অনুষ্ঠিত হতে চলেছে ‘পরিবর্তন সংকল্প সভা’। এই সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কুশমন্ডির খাগড়াকুড়ি তে এই জনসভার আয়োজন করা হয়েছে।
সভার প্রস্তুতি খতিয়ে দেখতে আজ কুশমন্ডিতে বিজেপি কার্যকর্তাগণের সঙ্গে উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
তিনি বলেন, কুশমন্ডি সহ জেলার ছয়টি বিধানসভার প্রার্থীদের নিয়ে নির্বাচনী জনসভা করবেন প্রধানমন্ত্রী। জেলার ছয়টি বিধানসভাই বিজেপির দখলে আসবে।

