ভিডিয়ো বিতর্কে উত্তাল রাজনীতি, তৃণমূলকে পাল্টা সুকান্ত।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বিজেপির সঙ্গে ‘গোপন আঁতাঁত’ রয়েছে আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরের? ভিডিয়ো ‘ফাঁস’ করে এদিন এমনটাই দাবি করেছে তৃণমূল। সেই প্রসঙ্গে এদিন বালুরঘাটে সাংবাদিক দের মুখোমুখি হয়ে তৃনমুলের করা অভিযোগ সরাসরি অস্বিকার করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার। বালুরঘাটে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন তৃণমূলের ভিডিও বিশ্বাস করা উচিত নয়, এই আই দিয়ে করেছেন না অন্য কিছু দিয়ে করেছে তার তদন্ত হোক। পাশাপাশি তিনি আরো বলেন হুমায়ুন কবির এসব আমাদের সঙ্গে করতে যাবে কেন তৃণমূলের আরো বেশি টাকা রয়েছে তৃণমূলের কাছ থেকে টাকা নেবে। ভিডিওতে দেখা যাচ্ছে হুমায়ুন কবির বিজেপির কাছ থেকে ডেপুটি সিএম পদ চাইছে সেই বিষয়ে বলতে গিয়ে সুকান্ত বাবু বলেন এই ধরনের লেনদেনের চুক্তি এখনো পর্যন্ত আমাদের সঙ্গে কারো হয়নি। পাশাপাশি তিনি আরো যুক্ত করেন বিজেপি সরকার ক্ষমতায় এলে যদি কোন ডেপুটি সিএম পদ তৈরি হয় তাহলে সেই পদে বিজেপির বিধায়কই বসবে অন্য কোন দলের লোক ওই আসনে বসবে না। মুসলিম ভোট কাটার জন্য হুমায়ুন কবিরকে বিজেপি ব্যবহার করছে তৃণমূলের এই অভিযোগ সম্পর্কে বলতে গিয়ে সুকান্ত বাবু বলেন এই ধরনের কাজ বিজেপি করে না এগুলো তৃণমূল করে। তৃণমূলের অনেক এজেন্ট আছে বামফ্রন্ট এবং কংগ্রেসকে তৃণমূলের এজেন্ট হিসেবেও আক্রমণ করেন সুকান্ত বাবু। কুনাল ঘোষ অভিযোগ করেছেন হুমায়ুন কবীরের সঙ্গে শুভেন্দু অধিকারীর সমঝোতা রয়েছে একে অপরকে গালি দেবে কিন্তু ভেতরে ভেতরে সমঝোতা থাকবে এই নিয়ে সুকান্ত মজুমদার বলেন কুনাল ঘোষের কার সঙ্গে সমঝোতা রয়েছে সেই বিষয়ে আগে খুঁজে বের করুন। তিনি আরো প্রশ্ন ছুড়ে দেন ? ভোটে জিতে যাওয়ার পর কুনাল ঘোষ তৃণমূলে থাকবে তো? নাকি অন্য কোথাও যাবে। তিনি বলেন আমি তো জানি অন্য কোথাও যাবে আপনারা খুঁজে বের করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *