জটেশ্বরে বামফ্রন্টের মিছিল ও সভা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- বুধবার ফালাকাটা বিধানসভা কেন্দ্র-এর বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী কমল কিশোর রায়ের সমর্থনে জটেশ্বর-এ অনুষ্ঠিত হলো এক নির্বাচনী সমাবেশ। সমাবেশের শুরুর আগে জটেশ্বরের রাজপথ জুড়ে আয়োজিত হয় এক বর্ণাঢ্য মিছিল। ওই মিছিলটি জটেশ্বরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে শেষে এসে পৌঁছায় গরুহাটি ময়দানে, যেখানে মূল জনসভার আয়োজন করা হয়। পরবর্তীতে জটেশ্বর গরুহাটি ময়দানে আয়োজিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি বিজেপি ও তৃণমূলের তীব্র নিন্দা করেন। এছাড়াও সভামঞ্চে উপস্থিত ছিলেন জেলা ও ব্লকের অন্যান্য নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *