গঙ্গারামপুরে প্রচারে ঝড় গৌতম দাসের, পুজো দিয়ে শুরু জনসংযোগ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্র জুড়ে রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দাস। রবিবার সকাল ১০টা নাগাদ নয়াবাজার কালীমন্দিরে পুজো দিয়ে দিনের প্রচার কর্মসূচি শুরু করেন তিনি। এরপর স্থানীয় ২ নম্বর মোড়ের একটি শিব মন্দিরে বাবার মাথায় জল ঢেলে প্রার্থনা জানান।
পুজো পর্ব শেষ করে নয়াবাজার ও গোপালপুর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচারে নামেন গৌতম দাস। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে রাজ্যের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প ও উন্নয়নমূলক উদ্যোগের কথাও তুলে ধরেন ভোটারদের সামনে।
এদিন প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতা কল্যাণ দাস, আজমতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাম প্রসাদ রায় সহ অন্যান্য নেতৃত্ব। ঢাক ও ব্যান্ড পার্টির বাজনায় গোটা এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। প্রার্থীর প্রচারকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *