কালিয়াচকে জনরোষ, বিচারকদের আটকে বিক্ষোভ—অবরুদ্ধ জাতীয় সড়ক।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– এসআইআর এর বিচরকদের ব্লক অফিসে আটকে রেখে আন্দোলনে নামলো ভোটার তালিকায় নাম না ওঠা সাধারণ মানুষ। বুধবার সকাল থেকে আস্তে আস্তে উত্তপ্ত হতে থাকে বিকেল ৪ টা থেকে থেকে আরো বারতে থাকে রাত ১২ টা পর্যন্ত আছড়ে পড়ে জনরোষ এসআইআরের কাজে যাওয়া বিচারকদের উপর।এদিন বেলা বারার সাথে সাথে অগ্নিগর্ভ হয়ে উঠতে শুরু করে মালদহের কালিয়াচক। অভিযোগ, বিক্ষোভকারী জনতা দীর্ঘক্ষণ ধরে কালিয়াচক ২ বিডিও অফিসে আটকে রাখেন সাতজন জুডিশিয়াল অফিসারকে। তাঁদের মধ্যে রয়েছেন মহিলা-সহ ৩ জন বিচারক। এঁদের ঘিরেই চলে বিক্ষোভ। ১২ নং জাতীয় সড়ক অবরোধ করে বসেন বিক্ষোভকারীরা। ঘণ্টার পর ঘণ্টা যানচলাচল বন্ধ করে দেওয়া হয়।

যতই রাত গড়িয়েছে, ১২ নং জাতীয় সড়কের পরিস্থিতি খারাপ হয়েছে ক্রমশ। লরি ও অন্যান্য গাড়ি আটকে জাতীয় সড়কে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে জনতা।

সূত্রের খবর,এই ঘটনার কথা জেনেই বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলের দিকে রওনা দেন মালদহের পুলিশ সুপার। এদিকে,রাতেই খবর পৌছায় কালিয়াচকের ঘটনা কমিশনের কাছে খবর পেতেই কমিশনের কর্তারা। মালদহের জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে সুত্রের খবর। নিরাপত্তা ইস্যুতে রাজ্য পুলিশের ডিজির কাছেও রিপোর্ট চাওয়া হয় বলে খবর।এই ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে হেনস্থা হতে হয় কয়কজন সংবাদমাধ্যমের কর্মীকে সহ গাড়ি ভাংচুর করে বলে অভিযোগ ।৷ অবশেষে রাত ১২ টার পর জেলা প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *