রাতভর অভিযান, তদন্তে গতি আনছে NIA দল।
মালদা, নিজস্ব সংবাদদাতা:- দ্বিতীয় দিনেও অ্যাকশন মুডে NIA টিম।গতকাল গভীর রাত পর্যন্ত তদন্ত চালানোর পর আজ সকাল থেকে ফের মোথাবাড়ি কান্ডে তদন্ত শুরু করেছেন NIA এর আধিকারিকরা। সূত্রে খবর গতকাল রাতভর পুলিশকে সাথে নিয়ে একাধিক জায়গায় ধরপাকড় চালায় NIA এর কর্তারা। সেই সঙ্গেই বুধবার রাতে যে পাইলট গাড়ি করে বিচারকদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় পরিস্থিতি কেমন ছিল সেই তথ্য জানতে পাইলট গাড়ির চালককে এবং অফিসারদেরকে ডেকে পাঠানো হয়েছে ব্লক দপ্তরে।
অন্যদিকে বুধবারের এই ঘটনার পর আপাতত এস আই আর এর শুনানির কাজ পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে ব্লক দপ্তরে। সেই ক্ষেত্রে মালদা শহরের একটি বেসরকারি হোটেল মোথাবাড়ি কান্ডে যে সাত জন বিচারককে আটকে রাখা হয়েছিল আপাতত তারা সেখানে থেকেই শুনানির কাজ করছেন। একেবারে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে চলছে সেই শুনানির কাজ হোটেলে।

