চা চক্রে জনসংযোগ, গড়বেতায় প্রচারে বিজেপি প্রার্থী প্রদীপ লোধা।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রবিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা বিধানসভা কেন্দ্রের বগড়িডিহি এলাকায় চা চক্রে যোগ দেওয়ার পাশাপাশি জনসংযোগের মধ্য দিয়ে ভোট প্রচার সেরে ফেললেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রদীপ লোধা। এই দিন জনসংযোগের পাশাপাশি বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তিকে আরো বৃদ্ধি করতে একাধিক কর্মী বৈঠক করেন তিনি। এই দিন বিজেপি প্রার্থী সহ উপস্থিত ছিলেন একাধিক বিজেপির নেতাকর্মীরা। এই দিন বিজেপি প্রার্থী জানিয়েছেন সারাদিন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চলবে ভোট প্রচার। এই দিন সাত নম্বর অঞ্চলের মাইতা এলাকায় ভোট প্রচার করতে গিয়ে আলু চাষ নিয়ে বর্তমান চাষিদের বিভিন্ন পরিস্থিতির কথা তুলে ধরেন।

