হিলিতে বিজেপির ফ্লেক্স ছেঁড়া, শুরু তৃণমূল-বিজেপি দোষারোপ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট বিধানসভার হিলি ব্লকের ১৮২১৮৩ ও ১৮৪ বুথে ভারতীয় জনতা পার্টির ফ্লেক্স ফেস্টুন প্ল্যাকার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার বিবরণ জানিয়ে স্থানীয় হিলি থানায় গতকাল অর্থাৎ মঙ্গলবার অভিযোগ দায়ের করে ভারতীয় জনতা পার্টি। পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতৃত্ব জানান, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এমন কাজ করে থাকতে পারে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বিজেপি নেতৃত্ব।
অন্যদিকে তৃণমূল নেতা অম্বরিশ সরকার জানান, তৃণমূল কংগ্রেসের কোন সময় নেই এসব করার। বিজেপি নিজেই করেছে ফুটেজ পেতে এমন ঘটনা ঘটিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *