কৃষকদের দুর্দশা তুলে ধরল হিন্দ মজদুর কিষান পঞ্চায়েত।
কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- সোমবার, ৩০ মার্চ ২০২৬ কলকাতার ভারত সভা হল-এ হিন্দ মজদুর কিষান পঞ্চায়েত-এর উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারের আয়োজন করা হয়।
এই বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির নেতৃবৃন্দ। সংগঠনের সাধারণ সম্পাদক অশোক দাস সাংবাদিকদের সামনে কৃষকদের বর্তমান সংকট ও সংগঠনের দাবি-দাওয়ার বিস্তারিত চিত্র তুলে ধরেন।
তিনি জানান, পশ্চিমবঙ্গের কৃষকরা বিশেষ করে ধান, আলু, পেঁয়াজ ও ভুট্টা চাষে মারাত্মক আর্থিক সংকটের মধ্যে রয়েছেন। উৎপাদন খরচ বাড়লেও সেই অনুপাতে ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষকদের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে উঠছে। এই পরিস্থিতির বিরুদ্ধে রাজ্যজুড়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে সংগঠনটি।
আগামী দিনে কৃষকদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ১২ দফা দাবিকে সামনে রেখে বৃহত্তর আন্দোলন ও প্রচার অভিযানের রূপরেখাও তুলে ধরা হয়।
প্রধান ১২ দফা দাবি:
কৃষক পরিবার কল্যাণ কমিশন গঠন
সার, বীজ, কীটনাশকের মূল্য তালিকা প্রকাশের জন্য অ্যাপ চালু
ধানের ন্যূনতম সহায়ক মূল্য (MSP) বৃদ্ধি
উৎপাদন খরচ অনুযায়ী আলুর MSP নির্ধারণ
দামোদর ভ্যালি কর্পোরেশনের ব্যারাজ ও ক্যানেল সংস্কার
কোল্ড স্টোরেজ ভাড়ার পুনর্মূল্যায়ন
কৃষকদের জন্য সরকারি পরিচয়পত্র প্রদান
পরিযায়ী শ্রমিকদের জন্য পরিচয়পত্র ব্যবস্থা
কৃষিপণ্যের অবাধ পরিবহনের জন্য আইন প্রণয়ন
বাজেটের ২০% কৃষিক্ষেত্রে বরাদ্দ
দরিদ্র কৃষক পরিবারের সন্তানদের জন্য ৫% সংরক্ষণ
পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির জন্য সমান অর্থ বরাদ্দ
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দাবিগুলি বাস্তবায়নের লক্ষ্যে আগামী দিনে রাজ্যজুড়ে আরও জোরদার আন্দোলন গড়ে তোলা হবে।

