হৃদরোগে প্রাণ গেল প্যারাটিচারের, শোকস্তব্ধ নদাপাড়া।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বিএলও-র। আর এই মৃত্যুতেও উঠল এস.আইআর-এর কাজের চাপে মৃত্যুর অভিযোগ। রবিবার এমনই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হল মালদার চাঁচল-২নং ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের নদাপাড়া এলাকায়। জানা গেছে, মৃত বি.এল.ও-র নাম উৎপল থোকদার। বয়স ৫৪ বছর। পেশায় ছিলেন এক হাইস্কুলের প্যারাটিচার। তিনি নদাপাড়া ৯৩নং বুথে বি.এল.ও-র দায়িত্বে ছিলেন। জানা গেছে, ওই বুথের ১১০ জন ভোটারের নাম ভোটার তালিকায় বর্তমানে বিচারাধীন রয়েছে। যা নিয়ে তিনি মানসিক চাপে ছিলেন। এছাড়াও পরিবারের অভিযোগ, তিনি এসআইআর-এর কাজ নিয়ে প্রবল মানসিক চাপে ছিলেন। সেই চাপের কারণেই এদিন হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনায় কান্নায় ভেঙে পড়েন পরিবারবর্গ। তারা গোটা ঘটনায় সরকারি সাহায্য সহযোগিতার জন্য করুণ আবেদন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *