ব্রিগেডের আগে ভাঙচুরের অভিযোগ, তদন্তে নেমেছে পুলিশ।

মালদা, নিজস্ব সংবাদদাতা: —- ব্রিগেড সমাবেশকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার আবহে বিজেপি নেতা ও কর্মীদের বাড়িতে পুলিশের হানা দেওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা।অভিযোগ, শনিবার কলকাতায় ব্রিগেড সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেই সভার আগে মালদা জেলা পরিষদের এক সদস্য তারাশঙ্কর রায়ের নেতৃত্বে ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। পাশাপাশি বয়কট বিজেপি লেখা পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগও সামনে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ দায়ের করা হয়।
এরই জেরে রবিবার সকালে পুরাতন মালদা পৌরসভার পুরনো বাচামারি এলাকায় অবস্থিত বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক স্নেহাংসু ভট্টাচার্য ও অন্যান্য বিজেপি কর্মীদের বাড়িতে পুলিশ তল্লাশি চালায় বলে অভিযোগ। পুলিশের দাবি, অভিযুক্ত তারাশঙ্কর রায় ওই বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে খবর পাওয়ায় তার খোঁজেই এই তল্লাশি অভিযান চালানো হয়।এ নিয়ে বিজেপি নেতা শ্রেয়াংশু ভট্টাচার্য অভিযোগ করেন, পুলিশ তৃণমূল কংগ্রেসের দলদাসের মতো কাজ করছে। তিনি বলেন, এই অন্যায় সাধারণ মানুষ মেনে নেবে না এবং আসন্ন নির্বাচনে এর উপযুক্ত জবাব দেবে।অন্যদিকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। শহর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শত্রুঘ্ন সিংহ বর্মা বলেন, বিজেপির এই ধরনের সন্ত্রাস মানুষ মেনে নেবে না। নির্বাচন সামনে আসতেই বিজেপি অশান্তি তৈরি করার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন। পাশাপাশি তিনি দাবি করেন, পুলিশ নিরপেক্ষভাবেই কাজ করেছে এবং অভিযুক্ত তারাশঙ্কর রায়ের ঘটনার তীব্র নিন্দা করেন।প্রসঙ্গত, এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *