পরিবর্তন সংকল্প যাত্রা ঘিরে খড়্গপুরে দিলীপ ঘোষের নেতৃত্বে মোটরসাইকেল মিছিল।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা উপলক্ষে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরে প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের নেতৃত্বে একটি মোটরসাইকেল মিছিলের আয়োজন করা হয়। এই দিন এই মোটরসাইকেল মিছিল টি খড়্গপুর শহরের পৌরসভার নিকট রাস ময়দান থেকে শুরু হয়ে সারা শহর পরিক্রমা করে ইন্দা কলেজের সামনে শেষ হয়। মিছিলে প্রায় হাজার খানেক কর্মী সমর্থকবৃন্দ অংশগ্রহণ করে।

